POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বিএনপির সমাবেশ

রক্ত দিতে চাঁদপুরে বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুত : শেখ ফরিদ আহমেদ মানিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২ | সময়: ৭:৫৪ অপরাহ্ণ

দেশব্যাপী বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার দলীয় সন্ত্রাস ও পুলিশের নগ্ন হামলা এবং নারায়নগঞ্জ জেলায় পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি।

৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, তিন বারের সাবেক সফল এই প্রধানমন্ত্রীও এদেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নিজের জীবনকে উৎসর্গ করেছেন।

শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, গঠণতন্ত্র ফিরিয়ে আনতে আমার চাঁদপুরের ভাইয়েরা রাজপথ রক্তে লাল হতে প্রস্তুত রয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসের মাঝি, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা মৎস্যজীবিদলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী ঢালী, জেলা মহিলাদলের সহ-সভাপতি অ্যাড. কোহিনুর আক্তার, জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন