POPULAR BD NEWS
Popular BD News Logo

লোহাগাড়ায় বিশেষ নামাজ শেষের আগেই নামল বৃষ্টি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

লোহাগাড়ায় বিশেষ নামাজ শেষের আগেই নামল বৃষ্টি
বৃষ্টি নেমে আসায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করেন

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকায় বৃষ্টিপাতের জন্য বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নামাজের সালাম ফেরানোর আগেই শুরু হয় বৃষ্টি।

বিষয়টি জানিয়েছেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন। তিনি জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃষ্টির জন্য বিশেষ নামাজ শেষে দোয়া করছেন মুসল্লিরা
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন বলেন, লোহাগাড়া এলাকায় ১৫ দিন ধরে কোনো বৃষ্টিপাত নেই। এতে ফসলের ক্ষতি হচ্ছিল। তাই আজ বৃষ্টিপাতের জন্য বিশেষ নামাজের আয়োজন করি। নামাজের সালাম ফেরানোর কয়েক সেকেন্ড আগেই বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি প্রায় ১ ঘণ্টার মতো ছিল। এখন জমিতে পানি জমা হয়েছে।

নামাজ ও দোয়া পরিচালনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন