POPULAR BD NEWS
Popular BD News Logo

ষষ্ঠবারের মতো হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২ | সময়: ১২:০৭ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

একটানা ১৩ দিন হাসপাতালে থাকার পর গত ২৪ জুন বাড়িতে ফিরেছিলেন খালেদা জিয়া। হাসপাতালে অ্যানজিওগ্রাম করে তাঁর হৃদ্‌যন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকেরা তখন তাঁর হৃদ্‌যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন। এর দুই মাস পর আবার হাসপাতালে ভর্তি হলেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন