POPULAR BD NEWS
Popular BD News Logo

জেলার মধ্যমণি হাজীগঞ্জ উপজেলা: বিভিন্ন স্থান পরিদর্শনকালে বললেন জেলা প্রশাসক কামরুল হাসান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২ | সময়: ৯:৫৪ অপরাহ্ণ

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান হাজীগঞ্জ পৌরসভা, বাকিলা ভূমি অফিস, বাকিলা উচ্চ বিদ্যালয়, বাকিলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌরসভা পরিদর্শন কালে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচছা জানান পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। পরে জেলা প্রশাসক ও পৌর মেয়র ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।

জেলা প্রশাসক কামরুল হাসান পৌরসভার দাপ্তরিক কাজ পরিদর্শন এবং পৌরসভার পরিদর্শন কার্যক্রম বইয়ে স্বাক্ষর করেন। ওইসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারী, পৌর কর নির্ধারক আবু ইউসুফ। ওইসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

তারপর দিনে হাজীগঞ্জ থানা পরিদর্শনে যান। সেখানে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ ও তদন্ত ওসি ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

দুপুরে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শনে যান তিনি। কথা বলেন ভূমি কর্মকর্তাদের সাথে।

ভূমি অফিস পরিদর্শন করে জেলা প্রশাসক হাজির হন বাকিলা উচ্চ বিদ্যালয়ে। তবে অফিস কক্ষে নয় সরাসরি ক্লাস রুমে। কথা বলেন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। জানতে চান বিভিন্ন প্রশ্নের উত্তর? শুনেন শিক্ষার্থীদের কথা। পরিশেষে ২নং বাকিলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ইউনিয়ন পরিষদের পাশে বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন