POPULAR BD NEWS
Popular BD News Logo

মার্কার হাতে গনিতের ক্লাসে ইউএনও

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২ | সময়: ৯:১৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গনিতের ক্লাস নিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

মঙ্গলবার সন্ধায় ইউএনও হাজীগঞ্জ আইডিতে করা পোস্ট হুবহু তুলে ধরা হলো।

আমাদের সময়ে ইন্টারমেডিয়েটে সরলরেখার সমীকরণ পড়তে হতো৷ মাধ্যমিক পর্যায়ের সিলেবাসেই যে এটা কবে চলে এসেছে জানা ছিলো না..

দুপুরের পর তেমন কাজ ছিলো না আজ। ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং এসব নিয়ে কথা বলার আগ্রহেই গিয়েছিলাম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। ঢুকেই দেখি গভীর মনোযোগে ছাত্রীরা গণিতের ক্লাস করছে। রথ দেখার সাথে কলা বেচার মতই মার্কার হাতে নেয়ার লোভ আর সামলাতে পারলাম না..

এত উৎসাহ নিয়ে ওরা রেসপন্স করছিলো তা ছিলো প্রত্যাশারও বাইরে। ‘মেয়েরা গণিত ভয় পায়’ প্রচলিত এই ভুল ধারনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ওরা জানিয়ে দিয়েছে ভালোবেসে গণিত জয় করতেও জানে মেয়েরা..

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন