হাজীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. সোহাগ (২০) কে গ্রেফতার করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার সন্ধায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নির্দেশনায় এসআই শামীমা আক্তার (নিরস্ত্র) সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ পৌরসভাধীন ২নং ওয়ার্ড চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশ্বে বলাখাল যুগেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা সহ উপজেলার সুহিলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সোহাগকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।