র্যাব-১১ কুমিল্লা এর অভিযানে অভিনব কায়দায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে ১৮৯ (একশত ঊননব্বই) বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোমতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮৯ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সাওলপুর গ্রামের মৃত খোদা নেওয়াজ সাধু মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম (৪২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।