POPULAR BD NEWS
Popular BD News Logo

বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট মোকাবিলায় এই নির্দেশনা দিয়েছে সরকার

সরকারি দপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের নির্দেশনা জারি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২ | সময়: ৫:৫১ অপরাহ্ণ

সরকারি দপ্তরে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা জারি করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট মোকাবিলায় এই নির্দেশনা দিয়েছে সরকার।

বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা জারির কথা জানানো হয়।

নির্দেশনার মধ্যে রয়েছে- বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এলইডি লাইট ব্যবহার করা; আলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দেওয়ালে উপযুক্ত রং ব্যবহার করা; সিঁড়ি, ওয়াশরুম, ওয়েটিং রুম, করিডোরসহ কমন স্পেসে মানুষের উপস্থিতিতে জ্বলে/নিভে এমন লাইটিং সিস্টেম ব্যবহার করা; বিল্ডিং কোডে উল্লিখিত কোনো কাজে কত মাত্রার উজ্জ্বলতা বজায় রাখতে হবে তা অনুসরণ করা; বৈদ্যুতিক বাল্ব নিয়মিত পরিষ্কার রাখা; দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

নির্দেশনায় এসির ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা; এসি ব্যবহারের সময় কক্ষের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা; জানালায় দুই স্তর বিশিষ্ট কাঁচ অথবা পর্দা ব্যবহার করা; এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা; বছরে কমপক্ষে একবার এসির সার্ভিসিং করানো; এসির ডাক্ট বা পাইপের লিকেজ পরীক্ষা করা; বিদ্যুৎ সাশ্রয়ী ও ইনভার্টারযুক্ত এসি এবং ফ্রিজ ব্যবহার করা।

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন