POPULAR BD NEWS
Popular BD News Logo

গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে

কুমিল্লায় ৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২ | সময়: ৫:২৬ অপরাহ্ণ

কুমিল্লা কোতয়ালী মডেল থানার নন্দীর বাজার এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করেছেন র‌্যাব-১১ এর সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ১৭ আগস্ট ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নন্দীর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯ কেজি গাঁজাসহ দু্ইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার গ্রামের মৃত হাফেজ এর ছেলে মোঃ নুরুল ইসলাম (২৮) এবং ২। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রতনমতি (বাগানবাড়ী) গ্রামের মৃত কানু মিয়া এর ছেলে মোঃ মাসুম মিয়া (৪২)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন