POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় দুই কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২ | সময়: ৩:২৯ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নন্দীর বাজার এলাকা থেকে নয় কেজি গাঁজাসহ দু্ই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নন্দীর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নয় কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার গ্রামের মৃত হাফেজ এর ছেলে মোঃ নুরুল ইসলাম (২৮), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বাগানবাড়ী গ্রামের মৃত কানু মিয়া এর ছেলে মোঃ মাসুম মিয়া (৪২)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন