কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে শাহজালাল শপিং কমপ্লেক্স সংলগ্নে দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেলে নতুন এ আউটলেটটি উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের দু’সহোদর মাহবুবুল আলম এবং সাংবাদিক মাসুদ মান্নানের যৌথ উদ্যোগে ¯স্বপ্নের এই আউটলেটটি রহিমানগর বাজারে যাত্রা শুরু করে। তারা এ দুই ভাই রহিমানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এ এম এলপিজির কর্ণধার হাজী আব্দুল মান্নানের সন্তান।
উদ্বোধনী অনুষ্ঠানে কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান শিশির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কচুয়া থানা ওসি মো: মহিউদ্দীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আব্দুস ছালাম সওদাগর, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- কোম্পানির রিজিউনাল হেড অব অপারেশন আব্দুল্লাহ আল মাহবুব ও রেজিউনাল সেলস অব অপারেশন মোঃ রিয়াজ উদ্দীন।
আলোচনা শেষে মিলাদ, দোয়া-মুনাজাতের পর অনুষ্ঠানের অতিথিবৃন্দ ফিতা কেটে ‘স্বপ্ন’ আউটলেট শাখার উদ্বোধন করেন।