POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ট্রাকভর্তি কোকাকোলার আড়ালে

৫০ কেজি গাঁজাসহ জগন্নাথপুরের রাকিব গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২ | সময়: ৩:০৪ অপরাহ্ণ

ট্রাকভর্তি কোকাকোলার আড়ালে ৫০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। ওই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার ভোররাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর (পশ্চিম ঝাকুনীপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ রাকিব হোসেন (২৩)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

N/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন