POPULAR BD NEWS
Popular BD News Logo

২৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার তিন: ইজিবাইক জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২ | সময়: ১:৪৩ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা এলাকা তেকে ২৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। ওই সময় মাদক পরিবহনের কাজেব্যবহৃত একটি ইজিবাইক জব্দও জব্দ করে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কমলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৬ কেজি
গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত
মাদক ব্যবসায়ী, কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাবের ছেলে মোঃ জামাল হোসেন(৪৬)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

একই সময পৃথক আরেকটি অভিযানে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ধর্মপুর (মাঠের বাড়ী) গ্রামের আব্দুর রহমান’র ছেলে মোঃ ইউসুফ (১৯) ও চট্টগ্রাম জেলার হালিশহর থানার পাঁচঘর পাড়া গ্রামের মিজানুর রহমান’র ছেলে মোঃ মিনহাছুর ইসলাম সুমন (১৯)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন