কুমিল্লায় কোতয়ালী মডেল থানার উকিলপাড়া এলাকা হতে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করেন র্্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল গত ১৪ আগস্ট ২০২২ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উকিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার বুড়িচং থানার পাচড়া গ্রামের মৃত মোঃ আবুল হাশেম এর ছেলে মোঃ ঈমান হোসেন (৩০) এবং ২। একই থানার চরনল গ্রামের মৃত আব্দুল সোবহান এর ছেলে মোঃ শাহীন (৩৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।
H/N