স্বাধীনতার স্থপতি,সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে পালিত হয়।
পৌর প্রাঙ্গনে বঙ্গবন্ধু মুরাল চত্বরে একে একে ফুলের ঢালা নিয়ে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
শোক দিবসের আয়োজনে সভাপতির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম.মাহবুব- উল আলম লিপন। অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরুর উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারীসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীসহ উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
H/N