POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস

বলাখালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ | সময়: ৫:০২ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার বলাখালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাজ ধারণ করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

আলোচনা সভার শুরুতেই কোরআন তেলওয়াত, গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সোমবার সকালে বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস এম লিয়াকত হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তী।

ওইসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক অর্পিতা বর্ধন, নির্মল চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান, মতিয়া মাহবুবা আক্তার, মাছুমা আক্তার, প্রভাষক কাজী মো. নাসির উদ্দীন, নুর মোহাম্মদ, শাহেলা আক্তার, শামীমা আক্তার, তাজুল ইসলাম, সোহাগ হোসেন, কামাল হোসেন, রাশেদুল ইসলাম, দীঘন্ত ত্রিপুরা, আবদুর রহিম, নাজমুন নাহার, শাহিন হোসেন প্রমুখ।পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইসলামি বিষয়ক প্রভাষক নুর মোহাম্মদ।

বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সিনিয়র সহকারী শিক্ষিকা রিনা চৌধুরীর সঞ্চালনায় বক্তৃতা করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, সিনিয়র সহকারী শিক্ষক খোকন মজুমদার।

১৫আগস্ট জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়াও আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক নাজমুস শাহদাত, রণজিৎ পাল, মিজানুর রহমান, রেবেকা আক্তার, শাহিনা আক্তার, ফাহিমা আক্তার, রাশেদুল ইসলাম, মহিনউদ্দিন(রিপন), ইমাম হোসেন, মজিবুর রহমান, উম্মে সালমা আক্তার, রুমানা আক্তার প্রমুখ।

এছাড়াও বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলাখাল আর জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধেররা সরকারি প্রাথমিক, খাটরা-বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন