POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া ড.মুনসুর উদ্দিন কলেজে শোক দিবস

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ | সময়: ৪:৩১ অপরাহ্ণ

কচুয়ার ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালন করেছে।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে কলেজ মিলনায়তনে শোক সভা ও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থী উর্মি মজুদারের পরিচালনায় প্রধান অতিথির ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সভাপতি মো.গোলাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য সাংবাদিক খালেকুজ্জামান শামীম, দাতাসদস্য হুমায়ন কবির, শিক্ষক প্রতিনিধি মো.ওয়াসীম প্রমূখ। এ সময় ইংরেজী বিভাগের শিক্ষক মো. শরীফ হোসেন, শোক দিবস উদযাপনের আহবায়ক সুফিয় আক্তারসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থী সুমাইয়া আক্তারের কোরআন তিলাওয়াত ও প্রমিলা রানী দাসের গীতা পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়। এতে কাকুলী রানী দেব ও তার দলের পরিবেশনায় দেশত্ববোধক গান পরিবেশন হয়।

সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন