POPULAR BD NEWS
Popular BD News Logo

বালু উত্তোলন করায় বলিয়ায় ৫০ হাজার টাকা জরিমানা, লাওকোরায় পাইপ বিনষ্ট করলো প্রশাসন

মজিব পাটোয়ারী | প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২ | সময়: ১০:৫৫ অপরাহ্ণ

হাজীগঞ্জে অবৈধভাবে ডেজ্রার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দুইটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, অন্য ড্রেজারের পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন বলছেন, লাওকোরা গ্রামে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে অন্য ড্রেজার মালিক পক্ষ।
জানা গেছে, ড্রেজারটির মালিক শাহরাস্তি উপজেলার কবির হোসেনের। আর ওই ড্রেজার ওয়ার্ড মেম্বার রহমত উল্ল্যাহর পরিবারের জমিতে বসানো হয়।

রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামে ১টি ও বলিয়া গ্রামে ২টিসহ মোট ৩টি স্থানে অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, ফসলের জমি, মাঠ, ক্ষেতের বুকে আঁচড়ের দাগ বইয়ে দিয়ে চলছে অবৈধ ড্রেজার। কাদামাটির পিচ্ছিল পথ পার হতে হতে দেখা মেলে সাপের মত এঁকেবেকে চলা পাইপ, ঝোপের আড়ালে রাখা ড্রেজার; শুধু অভিযানের খবর পেয়ে মানুষগুলো লাপাত্তা হয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক জানান, অভিযান পরিচালনা কালে ১ টি মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷ অবশিষ্ট ২ টি অভিযানে পাইপসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়৷ তবে তিনি ড্রেজারের প্রসঙ্গে কোন কিছু জানাননি।

ভ্রাম্যমাণ আদাল পরিচালনায় সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন