POPULAR BD NEWS
Popular BD News Logo

জিনিসপত্রের দাম বাড়ার কারণে ক্রেতার সংখ্যা কম

হাজীগঞ্জে কাঁচামরিচে ট্রিপল সেঞ্চুরি ডিমের হালি ৫০ টাকা

তোফায়েল আহম্মেদ | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২ | সময়: ৩:২১ অপরাহ্ণ

সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ ৬০ টাকা বেড়ে কাঁচামরিচের কেজি বিক্রি হয়েছে ৩০০ টাকায়। প্রতি ডজন (১২ পিস) ফার্মের ডিম বিক্রি হয়েছে ১৫০ টাকা, সাত দিন আগে ছিল ১২৫ টাকা।

তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে বাড়িয়ে দেওয়া হয়েছে সব ধরনের চাল, আটা-ময়দা ও ভোজ্যতেল, শুকনা মরিচ, আদা-রসুন, চিনি ও এলাচ। রবিবার ভিবিন্ন বাজার কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৭০-৭২ টাকা, তেলের দাম বৃদ্ধির আগে ছিল ৬৬-৬৮ টাকা। বিআর ২৮ জাতের চাল বিক্রি হয়েছে ৫৫ টাকায়, আগে ছিল ৫০ টাকা। এছাড়া মোটা জাতের চালের মধ্যে স্বর্ণা চাল বিক্রি হয়েছে ৫০ টাকা, আগে ছিল ৪৬ টাকা।

সিমরান স্টরের সুজন পাটোয়ারী বলেন। জিনিসপত্রের দাম বাড়ার কারণে ক্রেতার সংখ্যা কম।

হাজীগঞ্জ বাজারের সবজি বিক্রেতা বলেন, কাঁচামরিচের সরবরাহ কম ও পরিবহণ খরচ বেড়েছে। তাই প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সরবরাহ বাড়লে ও পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারে দাম কমবে।

হাজীগঞ্জে খুচরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি খোলা আটা বিক্রি হয়েছে ৪৫ টাকায়, সাত দিন আগে ছিল ৪২ টাকা। প্রতি কেজি খোলা ময়দা বিক্রি হয়েছে ৬২ টাকা, আগে ছিল ৫৮ টাকা। পাঁচ লিটারের সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯০০ টাকা, আগে ছিল ৮৮০ টাকা।

প্রতি লিটার বোতল সয়াবিন বিক্রি হয়েছে ১৯০ টাকা, আগে ছিল ১৮৮ টাকা। প্রতি কেজি দেশি শুকনা মরিচ বিক্রি হয়েছে ৩৪০ টাকা, আগে ছিল ৩২০ টাকা। আমদানি করা আদা বিক্রি হয়েছে ১২০ টাকা, ৭ দিন আগে ছিল ১১০ টাকা। প্রতি কেজি আমদানি করা রসুন ১০০ টাকায় বিক্রি হলেও বৃহস্পতিবার ১১০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৮৫ টাকা, যা আগে ৮০-৮২ টাকা ছিল।

N/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন