হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মহন স্যার আর নেই।
শুক্রবার দিবাগত রাত ৩ঃ ৩৫ মিনিটের সময় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
হাজীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান দলের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসাইন বলেন,
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মহন স্যার এর নামাজের জানাজার সময়সূচি শনিবার দুপুর ১২ টায় হাজিগঞ্জ বড় মসজিদ, বাদ যোহর রামপুর উচ্চ বিদ্যালয় ও বাদ আসর বাজনাখাল চাঁদপুর গ্রামে তার নিজ বাড়ি।
বিস্তারিত আসছে…