POPULAR BD NEWS
Popular BD News Logo

কোরআনে হাফেজদের জন্য যাতায়াত ফ্রি করেছে একটি বোগদাদ বাস

হোসেন বেপারী | প্রকাশিত: আগস্ট ১০, ২০২২ | সময়: ১২:১২ অপরাহ্ণ

কোরআনে হাফেজ গাড়িতে উঠলেই তার হাতে ধরিয়ে দেয়া হয় একটি টিকেট। যার উপর লেখা থাকে ভাড়া ফ্রি। বাস মালিকের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। যেখানে জ্বালানী তেলের দাম বৃদ্ধি হবার পর বেড়েছে বাস ভাড়া। সেখানে এমন উদ্যোগ অব্যাহত রাখলেন বোগদাদ বাস মালিক।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বোগদাদ পরিবহনের বাস সার্ভিসের একটি বাসে কোরআনে হাফেজ ও অসহায়দের জন্য ভাড়া ফ্রি করেছেন বাস মালিক ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. শহিদুল্লাহ গাজী।

কথা হয় ১৫৫ নাম্বার গাড়িতে কুমিল্লা থেকে হাজীগঞ্জে আসা একজন কোরআনে হাফেজের সাথে। বাস মালিক এমন উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানান তিনি।

চালক ও হেলফাররা পপুলার বিডিনিউজকে জানান, মালিকের নির্দেশ কোরআনে হাফেজ গাড়িতে উঠলে যেন তার কাছ থেকে ভাড়া না নেয়া হয়। এছাড়া কেনো অসহায় মানুষের কাছে যাতায়াত ভাড়া না থাকলেও যেনো ভাড়া ছাড়াই তাকে গাড়িতে তোলা হয়- এমন নির্দেশনা রয়েছে বলে জানান তারা।

বাস মালিক এমন উদ্যোগ দেয়ার পর থেকে প্রায় ১৫জন কোরআনে হাফেজের কাছ থেকে যাতায়াতে কোনো ভাড়া ছাড়া চাঁদপুর থেকে কুমিল্লা এবং কুমিল্লা থেকে চাঁদপুরে আনা নেয়া করা হয়।

বাসের মালিক শহীদ উল্ল্যাহ গাজী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান গাড়ী ব্যবসার শুরু থেকে এমন নির্দেশনা ছিল। তবে চালক ও হেলফার হাফেজদের এমন সুবিধার কথা বলতো না। সেই চিন্তা থেকে গাড়ীতে ইতোমধ্যে স্টীকার লাগিয়ে দেয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন