হাজীগঞ্জে ২৪ কেজি গাজাঁসহ বরিশাল ও পিরোজপুরের দুই যুবক গ্রেফতার।
র্যাব-১১ কর্তৃক হাজীগঞ্জ থানার ডাকাতিয়া নদী ব্যবহার করে ট্রলারে করে পরিবহণের সময় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতিয়া নদী ব্যবহার করে ট্রলারে করে পরিবহণের সময় ২৪ কেজি গাঁজাসহ পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠী) থানার শ্যারনকাঠি গ্রামের মৃত সেকান্দার খলিফা এর ছেলে মোখলেছ খলিফা(৫০) এবং বরিশাল জেলার উজিরপুর মডেল থানার জুকিরকান্দা
(র্পূবপাড়া) গ্রামের মৃত মোখলেছ হাওলাদার এর ছেলে মোঃ ইদ্রিস হাওলাদার(৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুরসহ দেশের বিভিন্ন
স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।