POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশের পৃথক অভিযানে জিল্লু চোরাসহ গ্রেফতার চার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৯, ২০২২ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত জিল্লু চোরা, গাঁজা ও ইয়াবাসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মিছবাহুল হকের নেতৃত্বে বলাখাল এলাকায় অভিযানে ১০ কেজি গাঁজাসহ বাগেরহাটের শিউলী খাতুন (১৯) ও ১০৫ পিচ ইয়াবাসহ টোরাগড়ের মামুন মিজি (৩৩) কে গ্রেফতার করা হয়।

ওই সময় তাদের কাছ থেকে প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।

পৃথক অভিযানে উপ-পরিদর্শক ইউনুস ও দীলিপ কুমার জিআর মামলার আসামী সাতবাড়িয়া এলাকার রিয়াজুল ইসলাম ও খাটরা বিলওয়াই গ্রামের জিল্লুর রহমান ওরফে জিল্লু চোরাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বলেন, গ্রেফতারকৃত আসামীদের চাঁদপুর আদালতে সৌপর্দ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন