POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ শিউলি খাতুন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৯, ২০২২ | সময়: ২:৫০ অপরাহ্ণ

হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তরুণী মাদক কারবারি শিউলী খাতুনকে (১৯) গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি শিউলি খাতুনকে হাতে-নাতে আটক করে হাজীগঞ্জ থানার এএসআই রেজাউল করিম মামুন ও সঙ্গীয় ফোর্স।

শিউলী খাতুন বাগেরহাট জেলার মংলা থানাধীন উত্তর চাঁদপাই গ্রামের শেখ বাড়ির আসাদুল শেখের মেয়ে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি শিউলী খাতুনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী পুলিশের এমন অভিযান অব্যাহৃত আছে এবং থাকবে বলে জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন