POPULAR BD NEWS
Popular BD News Logo

সারাদেশে বিএনপির দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ৯:৩৮ অপরাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ও শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে দলটি।

সোমবার (৮ আগস্ট)রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।

তিনি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ও শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

সূত্র : আরটিভি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন