POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

হোসেন বেপারী | প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ৩:৩৩ অপরাহ্ণ

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্নে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩২ জোড়া বেঞ্চ বিতরণ করেন।

এর আগে ১৯জুলাই মঙ্গলবার সকালে একই কর্মসূচির আওতায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।

বিদ্যালয়গুলো হলো- ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম উচ্চঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাটরা রেফারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বেঞ্চ বিতরণকালে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ান, হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মজুমদার ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন