POPULAR BD NEWS
Popular BD News Logo

সাচার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে ৮জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

শান্তুু ধর কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ১:২৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রবিবার দিনভর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের কাছ থেকে প্রার্থীরা পৃথক ভাবে এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হচ্ছেন, মো. মিজানুর রহমান,মকবুল হোসেন,লিটন তালুকদার,বাবুল ভুইয়া,খালেক তালুকদার,কামাল সরকার,সাংবাদিক কাউছার আহমেদ ও নাছির উদ্দিন রতন ।

এসময় ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ধর,সিনিয়র শিক্ষক শাহ আলম পাটওয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়সূত্রে জানা গেছে, ৩১ জুলাই কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার,প্রিজাইডিং অফিসার কেএম সোহেল রানা সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তফসিল ঘোষনা করেন। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়পত্র সংগ্রহ ও জমাদান শেষে আগামী ১৬ আগষ্ট ১৭শ ৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন