POPULAR BD NEWS
Popular BD News Logo

হিন্দুসম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাংচুর ও পুড়িয়ে দেয়ার অভিযোগ

শান্তুু ধর কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ১২:৩৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা টেমাই গ্রামে পূর্ব বিরোধ ও নারী সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় ও রাতে দু’দফা হামলা,ভাংচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় আহতরা হচ্ছেন, টেমাই গ্রামের সুবল চন্দ্র ভৌমিকের ছেলে চন্দন ভৌমিক,তুলসী রানী,সাথী রানী,আড়াই মাসের শিশু আহীর ভৌমিক ও রুপালী রানী। আহতরা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত চন্দন ভৌমিক জানান, একই গ্রামের নিতাই ভৌমিকের এক মেয়ের প্রেম সংক্রান্ত বিয়ের জের ধরে তার মেয়ে আমার গৃহে লুকিয়ে আছে দাবী করে একই বাড়ির প্রতিপক্ষরা শনিবার সন্ধ্যায় আমার বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে শিশুসহ ৪জনকে গুরুতর আহত করে ব্যাপক ক্ষতিসাধন করে। এসময় স্থানীয়রা হামলার শিকার আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করলে প্রতিপক্ষ নিতাই এর নেতৃত্বে একই গ্রামের নিমাই,নারায়ন,বিমল,নিত্যনন্দ,গনেশ ও রতন সহ বেশকিছু লোকজন পূনরায় রাতে তার ভাই মনোরঞ্জন ভৌমিকের বাড়িতে হামলা করে বলে তিনি জানান।
মনোরঞ্জন ভৌমিক বলেন, আমার বাড়িতে অগ্নিসংযোগ করে একটি বসতঘর,একটি গরু,নগদ ১লক্ষ ৪০ হাজার টাকা ও ৩ভরি স্বর্নসহ প্রায় ৬লক্ষ টাকা পুড়িয়ে ক্ষতিসাধন করে প্রতিপক্ষরা । এতে বাধা দিলে বেড়াতে আসা রুপালী রানীকে বেধম মারধর করে। এ ঘটনায় এলাকায় বেশ থমথমে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্থরা হামলাকারীদের ভয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রতিপক্ষ লোকজন প্রভাব খাটিয়ে পাশ^বর্তী এলাকার বহিরাগত লোকজন দিয়ে চন্দন ও মনোরঞ্জন ভৌমিক গংদের বিভিন্ন ভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদান করছেন। বিষয়টি সমাধানে প্রশাসনের সহায়তা চেয়েণেন ক্ষতিগ্রস্থ পরিবার। এদিকে এলাকাবাসী জানিয়েছে মতলব দক্ষিন উপজেলার টেমাই গ্রামের নিতাই ভৌমিকের সাথে একই গ্রামের চন্দন ভৌমিক গংদের পূর্ব বিরোধ সংক্রান্ত মামলা মোকদ্দমা চলে আসছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন