হাজীগঞ্জ পৌরসভার বলাখাল ২ নং ওয়ার্ড বলাখালে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। শনিবার সকালে তিনি পৌরসভার বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল নুরে মূিনস ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিখতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার জানতে হবে, না হলে তো আমরা পৃথিবীর অন্য দেশের মানুষের সাথে পাল্লা দিয়ে পারবে না। আর সরকার তোমাদের জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে দিচ্ছে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা ভালো পরিবেশ পাচ্ছেন ভালো ভবন পাচ্ছেন। আপনাদের প্রতি আহ্বান হলো ছাত্রছাত্রীরা যেন ভালো লেখাপড়া করতে পারে। একসময় দেশের হাল ধরবে। তাই এদেরকে সুশিক্ষিত করতে পারলে জাতি উপকৃত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য রোটারিয়ান আহসান হাবীব অরুণ, সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন, বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বলাখাল নুরে মদিনা ইসলামিয়া আলিম মাদ্রাসার মাওলানা মাহবুবুল হাসানসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর