চাঁদপুর-লাকসাম রেলপথের মৈশাদি স্টেশনে মাকে রেখে তিন সন্তানকে নিয়ে গেলো সাগরিকা ট্রেন। ঘটনার বর্ণনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, রোববার দুপুরে চাঁদপুর থেকে ছেড়ে আসার সাগরিকা ট্রেনটি মৈশাদি স্টেশনে থামে।
ওইসময় এক মহিলা, তিন সন্তান ও দুই মুরুব্বী কুমিল্লা যেতে প্লাটফর্মে যান। ট্রেন আসায় হুড়োহুড়ি করে তিন সন্তানকে আগে তুলে দেন। পরে তারা উঠবেন। কিন্ত সাগরিকা ট্রেন তার নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করে দিলো। নিরুপায় হয়ে গেলেন মা ও স্বজনেরা।
এদিকে মৈশাদী রেল স্টেশনের পরের স্টেশন মধুরোড় স্টেশন। সেই স্টেশনে ওই রেলের কর্মকর্তারা তিন সন্তানকে মধুরোড় স্টেশনে নামিয়ে দেন। একটি দোকানে তাদেরকে রেখে মায়ের সাথে যোগাযোগ করেন। পরে স্থানীয়রা তিন সন্তানকে মায়ের কোলে তুলে দেন।