POPULAR BD NEWS
Popular BD News Logo

পৃথক দুইটি অভিযানে ০২জন মাদক কারবারি গ্রেফতার

৩৫ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ | সময়: ১:৪৬ অপরাহ্ণ

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ৩৫
কেজি গাঁজা সহ দুই জন মাদক কারবারি গ্রেফতার।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ জুলাই বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন গোপিনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দুতিয়া দিঘীর পাড় গ্রামের মৃত আব্দুল কাদের’র ছেলে ইলিয়াস কাঞ্চন তারেক(১৯)। পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ জুলাই রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পশ্চিম জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৫ কেজি গাঁজা’সহ একজন মহিলা মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার আলমপুর গ্রামের মোঃ আছদ্দার আলী’র মেয়ে মোসাঃ হামিদা আক্তার লিজা(২৫)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

N/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন