POPULAR BD NEWS
Popular BD News Logo

এক টাকা রিচার্জে কম দেয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৬, ২০২২ | সময়: ১২:১১ পূর্বাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার আব্দুল মান্নান নামের একজন ভোক্তা গত ২০/৭/২০২২ তারিখ সন্ধ্যা ৭.৫৮ মিনিটে মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরে ইজি লোড করতে যায়।

তিনি দোকানদার আল আমিন কে ৫০/- দিয়ে তা রিচার্জ করতে বলেন। এই ৫০ টাকা দিয়ে তিনি তার সুবিধামত এমবি ও টকটাইম কিনবেন।

কিন্তু আল আমিন ৫০/- রিচার্জ না করে ৪৯/- রিচার্জ করেন। এতে ভোক্তা আব্দুল মান্নান ক্ষতিগ্রস্থ হয় এবং দোকানদারের কাছে এর প্রতিকার দাবি করেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক আল আমিন সংক্ষুব্ধ ব্যক্তিকে কোনরূপ প্রতিকার না দিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে হুমকি প্রদান করেন এবং তাকে মানসিক ও সামাজিকভাবে সবার সামনে হেয় প্রতিপন্ন করেন।

এই মর্মে ২১/৭/২২ তারিখে সংক্ষুব্ধ ব্যক্তি আব্দুল মান্নান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ে সরাসরি লিখিত অভিযোগ দাখিল করেন।

আজ ২৫/৭/২২ তারিখে চাঁদপুর জেলা কার্যালয়ে উভয় পক্ষের শুনানি নেয়া হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান দোষ স্বীকার করে এবং দোষী সাব্যস্ত হয়। ভোক্তার অর্থ ও উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত করায় এবং প্রতিশ্রুত সেবা যথাযথভাবে প্রদান না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০০০/- জরিমানা আরোপ করেন। আদায়কৃত জরিমানার ২৫% অর্থ ১২৫০/- তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হয়েছে। সেবা গ্রহীতার মূল্যবান বক্তব্য রেজিস্টারে নোট নেয়া হয়েছে।

জনস্বার্থ রক্ষায় ভোক্তা অধিদপ্তরের এরূপ কার্যক্রম চলমান থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন