POPULAR BD NEWS
Popular BD News Logo

কুকুরের কামড়ে ১৫ জন আহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ২৪, ২০২২ | সময়: ১:০৩ অপরাহ্ণ

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার দুমকিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং পর দিন রোববার সকালে স্থানীয় লোকজন থানা ব্রিজ এলাকায় ওই পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয়রা জানান, উপজেলার দুমকি বাজারে একটি পাগলা কুকুর হঠাৎ করে শিক্ষার্থীসহ ১০-১৫ জনকে কামড়ে আহত করে এবং বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তায় ও বাড়িতে সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। এতে এলাকায় পাগলা কুকুরের আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। একটু পর পর কুকুরে কামড়ানো রোগী আসছে।

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন