কুমিল্লায় ৬কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শিকারপুর বাজার এলাকা বিশেষ অভিযান পরিচালনা করেন র্যাব-১১।
হতে ০৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
অভিযান পরিচালনা কালে ০৬ কেজি গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার যাত্রাপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত হাজী সিরাজুল ইসলাম এর ছেলে আবুল বাসার (৫২) এবং একই থানার দিশাবন (পশ্চিম পাড়া) গ্রামের মৃত আম্বর আলী এর ছেলে মাসুদ (৩৫)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।