POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক নিউজ | প্রকাশিত: জুলাই ১৯, ২০২২ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৭.৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চাঁপাপুর এলাকা হতে ৭.৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চাঁপাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৭.৯ কেজি গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গিলাতলী গ্রামের মৃত মনু মিয়া’র ছেলে মোঃ আশিক মিয়া (৩৬) এবং একই গ্রামের মৃত ফরিদ মিয়া’র ছেলে মোঃ ছবির হোসেন (৩২)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন