ফরিদগঞ্জ উপজেলায় অভাব-অনটনে লরি গাড়ির হেলফার আজগরের (১৮) বিষপানে আত্মহনন করেছে।
সোমবার দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শ্রীকালিয়া গ্রামের মির্জা বাড়িতে এই ঘটনা ঘটে।
আজগর মির্জা বাড়ির তাজুল ইসলামের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক অভাব-অনটনের কারনে বিষ পান করে আজগর। রাতে তাকে হাজিগঞ্জ আলিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।