POPULAR BD NEWS
Popular BD News Logo

নামাজের সময় মসজিদে চলবে এসি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৮, ২০২২ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

প্রাথমিকভাবে এক ঘণ্টা করে আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এরই অংশ হিসেবে উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নামাজের সময়সূচি ছাড়া অন্য সময়ে এসি বন্ধ রাখতে হবে।

আজ সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে আজ সকালে জ্বালানি তেলের লোকসান কমাতে আগামীকাল মঙ্গলবার (১৯ ‍জুলাই) থেকে সারাদেশে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

এছাড়াও ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ সোমবার (১৮ জুলাই) থেকে বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

এছাড়া, রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি মসজিদে এসি বন্ধ রাখতে তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা এবং সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা।

সূত্র-নিউজজি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন