POPULAR BD NEWS
Popular BD News Logo

১৭ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৭, ২০২২ | সময়: ৪:৪০ অপরাহ্ণ

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা থেকে ১৭ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেন্সিডিল’সহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৬ জুলাই বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কলাবাগান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭ কেজি গাঁজা’সহ মিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে মোঃ ওমর ফারুক (৩৮)কে গ্রেফতার করে। ওই সময় মাদক পরিবহনের কাজে
ব্যবহৃত মোটর সাইকেল টিও জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর আরেকটি দল আভিযানিক দল ১৭ জুলাই ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল’সহ চৌদ্দগ্রাম থানার জম্মুড়া (দক্ষিণ পাড়া) গ্রামের আব্দুল বারিক এর ছেলে মোঃ মীর হোসেন(৩৫)কে গ্রেফতার করে।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন