POPULAR BD NEWS
Popular BD News Logo

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৭, ২০২২ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আগামী নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই ২৪ জুলাইয়ের মধ্যে দেওয়া হবে।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন