POPULAR BD NEWS
Popular BD News Logo

৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১১, ২০২২ | সময়: ৩:৩০ অপরাহ্ণ

দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দেশের অন্য এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

আজ সোমবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বর্তমানে রাজশাহী, দিনাজপুর, নীলফামারী পঞ্চগড় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র: প্রথম আলো
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন