POPULAR BD NEWS
Popular BD News Logo

হাটিলায় মালিকানা সম্পত্তির উপর দিয়ে স্কীমের ড্রেন নিমার্ণের অভিযোগ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৭, ২০২২ | সময়: ৭:৪৮ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ধড্ডা ও সিঁহিরচো এলাকায় কামাল হোসেনের বিরুদ্ধে মালিকানা সম্পত্তির উপর দিয়ে স্কীমের ড্রেন নিমার্ণের অভিযোগ উঠেছে। সোমবার ধড্ডা ও সিহিরচোঁ বকাউল বাড়ীর বাসিন্দা আবুল বাসার, লোকমান পাঠান, ইব্রাহিম বকাউল, মো. আনোয়ার হোসেনসহ একাধিক ব্যাক্তি এমন অভিযোগ তোলেন।

তারা অভিযোগে বলেন, বিভিন্ন সালে বিএস দাগের ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ে স্কীম ম্যানেজার মো. কামাল হোসেন স্কীমের ড্রেন নির্মাণ করার পাঁয়তারা করে আসছে। তাদের এই সম্পত্তির উপর দিয়ে স্কীমের ড্রেন নির্মাণ করা হলে প্রায় শতাধিক পরিবারের চলাচলের ব্যাঘাত ও নানান প্রতিকুলতা পৌঁহাতে হবে। এতে করে এই পরিবারের সদস্যরা চরম ক্ষতির সম্মুখীন হতে পারে। স্কীমের ড্রেনটি মালিকীয় সম্পত্তির মাঝখান দিয়ে স্কীমের ড্রেন নির্মাণ করলে কোন সমস্যার মধ্যে কাউকে পড়তে হবে না।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান একে এম মজিবুর রহমান বলেন, ৩২ বছর আগে এখানে স্কীমের ড্রেনেজ ব্যাবস্থা ছিলো। আর এ ড্রেনের মধ্যে দিয়ে কৃষি জমিতে পানি সরবরাহ করা হতো। এর মাঝে স্কীমের ড্রেনেজের উপর দিয়ে চলাচলের রাস্তা নির্মাণ করায় কিছুটা ব্যাঘাত ঘটেছে। এখন সরকারি ভাবে এখান দিয়ে ড্রেনেজ নির্মাণাধীন রয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির বলেন, স্কীমের ম্যানেজারে সাথে আলোচনা করে পানি ফ্লো যেনো ঠিক থাকে সেভাবে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। তবে রাস্তার ক্ষতি করে নয়। কৃষকের সার্থে যেভাবে করলে ভালো হবে সেভাবে পদক্ষেপ নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন