দুই শতাংশ সম্পত্তি দখলে নিতে চাচা ও ভাতিজার পাল্টা পাল্টি অভিযোগ উঠেছে। চাচা বলছে তার সম্পত্তি জোর করে দখলে নিচ্ছে সোলাইমান। আর সোলাইমান বলছে বাড়ির রাস্তা নেই। তাই নিজের জায়গার বাঁশ কেটে রাস্তা তৈরি করছে।
ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের পশ্চিম নাটেহরা মোল্লা বাড়িতে ঘটে।
২০১৩ সালে দুই শতাংশ সম্পত্তি ক্রয় করেন নাজির মোল্লার কাছ থেকে তার চাচা মজিদ মোল্লা। তখন ৮০হাজার টাকা ধরে সম্পত্তি ক্রয় করলে বুঝিয়ে দেয়া হয়নি। বছর খানেক পর শালিসি বৈঠকের মধ্যে আরো ৩৫ হাজার টাকা দিলে সম্পত্তির দখল বুঝিয়ে দেয় নাজির মোল্লা। তবে সেই সেই সম্পত্তি এখন জোর পূর্বক দখলে নিতে চায় নাজির মোল্লার ভাই সোলাইমান মোল্লা।
মজিদ মোল্লা পপুলার বিডিনিউজকে জানান, সাবেক চেয়ারম্যান মনির হোসেন গাজীসহ এলাকার কয়েকজন নাজির মোল্লার কাছ থেকে তাকে দুই শতাংশ সম্পত্তি বুঝিয়ে দেয়। সেই সম্পত্তি এখন জোর পূর্বক দখলে নিতে চায় তার ভাই সোলাইমান মোল্লা। তার সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তিনি।
এদিকে সোলাইমান মোল্লা জানান, ২০১৩ সালে মজিদ মোল্লা সম্পত্তি ক্রয় করেন। কিন্তু এই সম্পত্তি তিনি ক্রয় করেন ২০১২ সালে। মজিদ মোল্লা এই সম্পত্তি ক্রয় করতে গেলে তাকে বারণ করা হয়। এই সম্পত্তি যেনো না কিনে কিন্তু সে তা মানেনি। বাড়ির রাস্তা নেই। তাই এলাকার লোকজন বসে এই জায়গা বাবদ মজিদ মোল্লাকে ২০ হাজর টাকা দেয়। টাকা নিয়ে এখন আবার সম্পত্তি দাবী করছেন তিনি। পপুলার বিডি