POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার পাঁচ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৪, ২০২২ | সময়: ৭:২৭ অপরাহ্ণ

হাজীগঞ্জে ২২৫০ পিছ ইয়াবা ও এক কেজি গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। রোববার (৩ জুলাই) পৃথক ৩টি অভিযানে এই পাঁচ মাদককারবারীদের আটক করে পুলিশ।

প্রথমে রেববার বিকেলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মিছবাহুল আলম চৌধুরী, মোস্তাক আহমেদ, প্রভাকর বড়ুয়া, আব্দুল আজিজ, গোপীনাথ ও উপ-সহকারী মজিরসহ সঙ্গীয় ফোর্স মকিমাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে কামরুল হোসেন (৩২) ও কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ভাঙ্গরী গ্রামের শফিকুল ইসলামের ছেলে শামীম ভূইয়া (৩৫)কে পাঁচশত পিচ ইয়াবাসহ আটক করে।

সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ওটিমং চাকমার ছেলে রয়মং চাকমা (২২) এর কাছ থেকে এক হাজার পিচ ও টোরাগড় গ্রামের মৃত আলীর ছেলে সোহেল হোসেন (২৭) এর কাছ থেকে ৭৫০ পিছ ইয়াবা উদ্ধার করে।

একই দিন রাতে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রাম থেকে মৃত সুশীল চন্দ্র দাসের ছেলে লক্ষণ দাস (২৮) কে ১ কেজি গাঁজাসহ আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আটককৃতদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুরে আসামীদের চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন