POPULAR BD NEWS
Popular BD News Logo

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ

করোনা: শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ২, ২০২২ | সময়: ৭:২০ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৯ হাজার ১৬০ জনের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস।

এদিকে দ্বিতীয় দিনের মতো শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন।

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন