POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১, ২০২২ | সময়: ১২:৫৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন, বাংলাদেশ পুলিশ এর চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় হাজীগঞ্জ সার্কেল অফিস পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের নেতৃত্বে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল ডিআইজি মো. আনোয়ার হোসেনকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

পরে হাজীগঞ্জ সার্কেল অফিস চত্ত্বরে একটি জাম গাছের চারা রোপন করেন তিনি।

সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শনকালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন