POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৪,৪৯০ পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১, ২০২২ | সময়: ১২:১২ অপরাহ্ণ

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ১১ কেজি গাঁজা এবং চার হাজার চার’শ ৯০ পিস ইয়াবাসহ দু্ইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ৩০ জুন বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ^নাথপুর, ০৯নং ওয়ার্ড এর
মোহাম্মদ আলাউদ্দীন এর ছেলে মোঃ শহিদুল ইসলাম(১৯)।

পৃথক অন্য আরেকটি আভিযানিক দল ৩০ জুন সন্ধায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কুমার পুস্কুরনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪,৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে
সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার বরুড়া থানার শরাফতি গ্রামের মৃত মোবারক হুসাইন এর ছেলে মোঃ ইমাম উদ্দিন@শ্রাবণ(২৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন