হাজীগঞ্জ পৌরসভার বলাখালে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে বলাখাল ওয়ারলেস সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উওর পাশে নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে অবগত করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মেজবাহ ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল নবজাতকের মৃতদেহ উদ্ধার করেন।
উপ-পরিদর্শক মেজবাহ বলেন, নবজাতককে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।