POPULAR BD NEWS
Popular BD News Logo

কাতার বিশ্বকাপের বাকি টিকিট বিক্রি শুরু আগামী সপ্তাহে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৩০, ২০২২ | সময়: ৪:২৯ অপরাহ্ণ

‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে কাতার বিশ্বকাপের অবশিষ্ট টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে।

ফিফা বুধবার জানিয়েছে, এ পর্যন্ত ১.৮ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। তবে কত টিকিট অবিক্রীত রয়েছে তা জানায়নি ফিফা। আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর

পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে ৩২ দেশের ফুটবল বিশ্বকাপ। রাজধানী দোহা ও তার আশপাশে আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ম্যাচ।

ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বকাপের অবশিষ্ট টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে ৫ জুলাই থেকে। সব মিলিয়ে ৩০ লাখ টিকিট ছাড়া হবে। বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হাসান আল-থাওয়াদির দেওয়া তথ্য মতে, ১.২ মিলিয়ন টিকিট এরই মধ্যে বিক্রি হয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘দোহার ৮০ হাজার আসনের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের জন্য ৫০ লাখ টিকিটের অনুরোধ করা হয়েছে।’

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন