POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহাদাত সম্পাদক শুকুর আলম

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৩০, ২০২২ | সময়: ১১:১৪ পূর্বাহ্ণ

জাতীয় শ্রমিক লীগের হাজীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছে চাঁদপুর জেলা শাখা। বুধবার চাঁদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামের স্বাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মো. শুকুর আলম গাজীসহ ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে চাইনিজ এন্ড রেস্টুরেন্টে ফুল দিয়ে বরণ করে নেন অন্যান্যরা।

ওইসময় উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও হাজীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলামসহ আরো অনেকেই।

হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নবাগত কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি মনির হোসেন সাগর, কাজী আবদুল কাইয়ুম, মো. হাতেম আলী, মাসুদ হাসান ফয়সাল, শাখরুল ইসলাম শাকিল, বীর মুক্তিযোদ্ধা মজিবুর ও রহমান ঢালী, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মেহেদী হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজগর আলী পাটোয়ারী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম নান্নু, সহ-দপ্তর সম্পাদক আলা উদ্দিন আহমেদ ও অর্থ বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলামসহ ৪৫ জন।

নবাগত কমিটি অনুমোদন করায় জেলা কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সকল কর্মসূচি বাস্তবায়নে শ্রমিকলীগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মো. শুকুর আলম গাজী। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন