POPULAR BD NEWS
Popular BD News Logo

স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে মতলব উত্তর থানা পুলিশের মতবিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৯, ২০২২ | সময়: ৭:৪৭ অপরাহ্ণ

অপরাধ মূলক বিষয় নিয়ে মতলব উত্তরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বুধবার সকালে উপজেলার কালীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় মতলব উত্তর থানার (ওসি তদন্ত) মোহাম্মদ মাসুদ বলেন, বাল্য বিবাহের কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে৷ শারীরিক ও মানষিক জটিলতার মুখোমুখি হতে হয়৷ অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে৷ বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতিসাধনেও করে ।

মাদকের কুফল কিন্তু ভয়াবহ ।মাদক গ্রহণের ফলে সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। মাদকাসক্তরা দেশ ও জাতির জন্য অভিসাব।
যদি কেউ ইভটিজিং করে থাকে, তাহলে তাদের প্রতিহত করতে হবে। এটি একটি সামাজিক ব্যাধি।
তিনি আরো বলেন, মোবাইল হচ্ছে আধুনিকতার ছোয়া। এটি শিক্ষার্থীরা ব্যবহার না করাই উচিৎ। যদিও ব্যবহার করে তাহলে অপব্যবহার বন্দ করতে হবে। কারন অপব্যবহারের ফলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবণা থাকে।

এছাড়াও বক্তব্য দেন এসআই রেদোয়ান ও কালীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য এনামুল হক প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন